মালদা

দুষ্কৃতিদের হাতে লরি চালককে মারধোরের প্রতিবাদে অবরোধ ও ইট বৃষ্টি, পরিস্থিতি সামলাতে লাঠি চার্য ও শুন্যে গুলি বর্ষন পুলিশের

আমদানি-রপ্তানি হিসেবে মালদা জেলার একটি আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্র হিসেবে নাম উঠে আসে মহদিপুর বানিজ্য কেন্দ্রের নাম। এই বানিজ্য কেন্দ্র দিয়ে দিনে কোটি কোটি টাকার বানিজ্য সামগ্রী আদান প্রদান করা হয়। কিন্তু এই বানিজ্য কেন্দ্রের সঙ্গে বার বার একটি কালো অধ্যায় জুড়ে যায় লড়ি চালক ও খালাসীদের সঙ্গে। অভিযোগ প্রায় প্রতিবছর এই আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্র দিয়ে যাতায়াত কারী পণ্য বোঝায় লরির চালক ও খালাসীদের মারধর করে লুট-পাট চালায় এলাকার বেশ কিছু দুষ্কৃতী। সেই মতো দিন কয়েক আগে মহদিপুর এলাকা দিয়ে আসার সময় এক লরি চালক ও খালাসিকে লুটপাট করার পাশাপাশি ব্যাপক মারধোর করে বেশ কয়েকজন দুষ্কৃতি বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন ওই লরি চালক। সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সৃষ্টি হয় মহদিপুরের এই আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্রে। এলাকার লরি চালক, খালাসি ও আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্রের কর্মীরা একত্রিত হয়ে সুস্থানী মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। প্রথমে অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এরই মাঝে শুরু হয়ে যায় পুলিশের উপর ইট বৃষ্টি। যার ফল স্বরূপ পুলিশ বাধ্য হয় লাঠি চার্য করতে। ব্যাপক হারে চলে লাঠি চার্য ও শুন্যে গুলি বর্ষন। অবরোধকারীদের হটিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন আহত হয় বলে খবর। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/rUKaIg2a0nU